রক্তের ভুল স্ক্রিনিং রিপোর্ট প্রদানের দায়ে জরিমানা

শেয়ার করুন:

ভুল স্ক্রিনিং রিপোর্ট প্রদানের দায়ে পঞ্চগড়ে আদর্শ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

চিকিৎসা সেবার নামে মানুষকে ভুল রিপোর্ট দিয়ে প্রতারনার দায়ে পঞ্চগড়ের আদর্শ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। চলতি জুন মাসের গত ১০ তারিখে একজন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদানের জন্য উক্ত ক্লিনিকে গেলে কর্তব্যরত টেকনিশিয়ান রক্তদাতার স্ক্রিনিং টেস্টের ভুল রিপোর্ট প্রদান করে। পরবর্তীতে ভুক্তভোগী আবারো জেলা সদর হাসপাতালে একাধিক বার টেস্ট করে সকল রিপোর্ট নিয়ে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরাবর লিখিত অভিযোগ জানান। অভিযোগের প্রেক্ষিতে ভোক্তা অধিকার অধিদপ্তর, পঞ্চগড়ের সহকারি পরিচালক জনাব পরেশ চন্দ্র বর্মন জানান “অভিযোগকারী গত ২১ তারিখ পঞ্চগড় সদরস্থ আদর্শ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার” এর বিরুদ্ধে ভুল রিপোর্ট দেওয়ার অভিযোগ করেন। গত ২৪ শে জুন উভয় পক্ষের উপস্থিতিতে অভিযোগটির শুনানি করা হয় এবং অভিযুক্ত প্রতিষ্ঠান দোষ স্বীকার করলে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫৩ ধারা অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।” এসময় তিনি ভোক্তা ও ব্যবসাবান্ধব একটি সুশৃঙ্খল বাজারব্যবস্থা গড়ে তোলার জন্য ব্যবসায়ীদের প্রতি উদাত্ত আহবান জানান।

জড়িমানা আদায়ের রশিদ

গতকাল ২৭ জুন রবিবার ভোক্তা অধিকার সংরক্ষণের প্রচলিত আইন অনুযায়ী ভুক্তভোগীকে জড়িমানার ২৫ শতাংশ টাকা বুঝিয়ে দেয়া হয়।


শেয়ার করুন:

Facebook Comments