কিশোর সন্ত্রাসীদের হাতে স্বেচ্ছাসেবী নিহত
Author: রক্তবন্ধু | 14 Oct 2020
বগুড়া শহরের অভিজাত এলাকা জলেশ্বরীতলায় দিনদুপুরে কিশোর অপরাধীদের ছুরিকাঘাতে আর কে রশিদুল ইসলাম (৩২) নামে এক তরুণ ব্যবসায়ী, ব্লাড ডোনেশন ক্লাব বগুড়া এর স্বেচ্ছাসেবী ধর্ম বিষয়ক সম্পাদক খুন হয়েছেন। এ সময় তার ভগ্নিপতি বছির (৩৫) আহত হয়েছেন।
গত ১৩ অক্টোবর ২০২০, মঙ্গলবার বিকেলে শহরের জলেশ্বরীতলা এলাকায় টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রশিদুল শহরের রহমান নগর এলাকার মৃত জাহেদুল ইসলাম লালুর ছেলে। তিনি শহরের জলেশ্বরীতলা এলাকায় জব্বার ক্লাব মোড়ে ফ্লেক্সিলোড ব্যবসায়ী ছিলেন।
জানা গেছে, রশিদুলের ভাগনে শান্ত (১২) টাউন স্কুল মাঠে খেলাধুলা করছিল। এ সময় কয়েকজন কিশোর তাকে মারধর করে। ঘটনার সময় রশিদুল রিকশাযোগে টাউন স্কুলের সামনে দিয়ে যাচ্ছিলেন । তার ভাগনেকে মারধর করার দৃশ্য দেখে রিকশা থেকে নেমে মারধরকারী কিশোরদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় তার ভগ্নিপতি বছির ছেলেকে মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। সেখানে তর্কবিতর্কের একপর্যায়ে দুই কিশোর রশিদুলের পিঠে এবং বছিরের হাতে ও উরুতে ছুরিকাঘাত করে। স্থানীয় লোকজন এগিয়ে এসে দুজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টায় রশিদুল মারা যান।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বলেন, ঘটনার পরপরই পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে, জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
রশিদুল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেও রোগির জন্য হাসপাতালে রক্তদাতা নিয়ে ছুটে যেতেন।
বন্যার্তদের জন্য ছুটে গিয়েছিলেন যমুনার চরে।
গভীর রাতেও ছুটে যেতেন করোনায় মৃত মানুষদের দাফন করতে।
আমরা স্বেচ্ছাসেবীগণ তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি ও দ্রুততম সময়ের মধ্যে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের জোর দাবি জানাচ্ছি।
অন্যান্য পোস্ট সমূহ
Platelet দানের বিশ্ব রেকর্ড
Author: রক্তবন্ধু | 02 May 2025
Most Donated Blood-Apheresis" বিভাগে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার, বিশ্বের সর্বোচ্চ প্লাটিলেট দাতা জিম কুলম্যান। জেমস জিম কুলম্যান (James Jim Kuhlmann) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাফেলো...
কুকুরের জন্য রক্ত চেয়ে পোস্ট, পাওয়া গেল রক্তদাতাও
Author: রক্তবন্ধু | 29 Jun 2024
গুরুতর অসুস্থ একটি কুকুরের জন্য রক্ত চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন ভারতীয় ধনকুবের রতন টাটা। অসুস্থ মানুষের জন্য রক্ত চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা...
থ্যালাসেমিয়া প্রতিরোধ কর্মপরিকল্পনা
Author: রক্তবন্ধু | 10 Mar 2024
থ্যালাসেমিয়া প্রতিরোধ কর্মপরিকল্পনা তৈরিতে যে সমস্যা বা সীমাবদ্ধতা বিবেচনায় রাখতে হবে ড. মোহাম্মদ সরোয়ার হোসেন থ্যালাসেমিয়া প্রতিরোধ কর্মপরিকল্পনার একমাত্র লক্ষ্য হচ্ছে এ রোগে আক্রান্ত...
Facebook Comments