কবিতাঃ আমরা রক্তবন্ধু
Author: রক্তবন্ধু | 01 Aug 2021
আমরা রক্তবন্ধু
নয়ন তানবীরুল বারী
রক্তবন্ধু আমরা সবাই
আমাদের কোন ভেদাভেদ নাই
বেড়ে গেছে যখন দূরত্ব
টুটে গেছে সকল বন্ধুত্ব
অবিশ্বাসের ঘুনে হচ্ছি নষ্ট সদাই!
দূরে সরে আছি নিজস্ব নক্ষত্রে!
ঘৃণা-বিদ্বেষ জমেছে ছত্রেছত্রে!
থেমে গিয়েছিল চলাচল আর মুখ দেখাদেখি
তবুও হাত ছাড়িনি আমরা
রেখেছি বাঁচিয়ে প্রাণ ভোমরা
জুড়ে দিয়েছি রক্তের বাঁধন
জাগিয়েছি আশা এক নূতন
জরুরী রক্ত লাগে যখন
পাশে নেই কোন আত্মীয় স্বজন
থাকলেও রক্ত মিলেনা এমন
আমরাই দিগ্বিদিক করি দৌড়াদৌড়ি
আমরা রক্তবন্ধু… রক্তের সম্পর্ক গড়ি!
আমরা রক্তবন্ধু… রক্তের সম্পর্ক গড়ি!
আমাকে ভুলে যেও
করো আনফ্রেন্ড অথবা ব্লক
যদি কখনো রক্ত লাগে
ফেলোনা চোখের পলক
ভয় পেওনা বাংলাদেশ
রক্ত লাগলে আছি অশেষ
ভালোবেসে হয়ে আছি জোরাজুরি
আমরা রক্তবন্ধু… রক্তের সম্পর্ক গড়ি!
আমরা রক্তবন্ধু… রক্তের সম্পর্ক গড়ি!
৩১.৭.২০২১
অন্যান্য পোস্ট সমূহ
রক্ত কেন ডাস্টবিনে ?
Author: রক্তবন্ধু | 20 Oct 2021
রক্ত কেন ডাস্টবিনে? - হাসিব মুমূর্ষু রোগীকে রক্তদানে এগিয়ে আসবো সকলে, স্বেচ্ছায় করবো রক্তদান, পরে দেখবো ডাষ্টবিনে! ৯ মাস বসে বসে নাম করবো ঠিক,...
এ কেমন মানসিকতা?
Author: রক্তবন্ধু | 04 Nov 2020
এ কেমন মানসিকতা? - ওমর ফারুক যখন তোমার আপন কেউ হচ্ছে রক্তভোগী তখন তুমি খোঁজো তাদের যারা স্বেচ্ছাসেবী তোমাকে যখন বলা হয় -রোগীর রক্ত...
রক্তদান
Author: রক্তবন্ধু | 20 Sep 2020
রক্তদান মোছাঃ রোজিনা আক্তার (রোজী) মুমূর্ষ রোগীকে দান করি রক্ত, এটা সবার একটা নৈতিক দায়িত্ব। মহৎ একটি কাজ রক্তদান, আল্লাহর রহমতে রক্তের উছিলায় বাঁচে...
Facebook Comments