উই ফর ইউ এর কেন্দ্রীয় সভাপতি নূর এ মাওলার ইন্তেকাল
Author: রক্তবন্ধু | 16 Jan 2022
স্বেচ্ছায় রক্তদানকারী সংস্থা ‘উই ফর ইউ’র কেন্দ্রীয় সভাপতি নূর এ মাওলা রাজু’র ইন্তেকাল
স্বেচ্ছায় রক্তদানকারী সংস্থা ‘উই ফর ইউ’র কেন্দ্রীয় সভাপতি নূর এ মাওলা রাজু (৩০) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
১৫ই জানুয়ারি (শনিবার) বিকেল সাড়ে ৪টার দিকে তিনি ডায়ালাইসিস অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে মারা যান।
তিনি উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের লস্কর মাঝি বাড়ির নুরুল হুদার ছেলে এবং স্বেচ্ছায় রক্তদানকারী সংগঠন উই ফর ইউ’র কেন্দ্রীয় কমিটির সভাপতি ছিলেন।
উই ফর ইউ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহীম সায়েম জানান, গত ৫মাস আগে আকস্মিক ভাবে নূরে এ মাওলা রাজু কিডনি রোগে আক্রান্ত হয়। এরপর তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে ভর্তি করলে জানা যায় তাঁর দুটি কিডনি বিকল হয়ে গেছে। গত কয়েক মাস ধরে তাঁর কিডনি ডায়ালাইসিস চলছিল। শনিবার বিকেলে কিডনি ডায়ালাইসিস অবস্থায় ব্রেইন স্ট্রক করে সে অচেতন হয়ে পড়লে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নূরে মাওলা রাজু ছাত্র রাজনীতির পাশাপাশি ১২ বছর আগে স্বেচ্ছাসেবী সংগঠন উই ফর ইউ প্রতিষ্ঠা করেন। সুবিধা বঞ্চিত শিশুদের জন্য একটি স্কুলও প্রতিষ্ঠা করেন। এভাবে সর্ব মহলে একজন মানবিক ছাত্রনেতা হিসেবে খ্যাতি অর্জন করে নূরে এ মাওলা রাজু।
উল্লেখ্য, নোয়াখালী কোম্পানীগঞ্জের সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন তিনি।
তার মৃত্যুতে রক্তবন্ধু পরিবার গভীরভাবে শোকাহত।
তার মৃত্যুতে গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি পরিবারের সমবেদনা জানিয়েছেন, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সাহাব উদ্দিন, বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, কোম্পানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, বসুরহাট পৌরসভার কাউন্সিলর এবিএম ছিদ্দিক, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ সদস্য ফখরুল ইসলাম রাহাত, উই ফর ইউ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ফয়সাল মাহমুদ, সহসভাপতি সাইফুল ইসলাম।
অন্যান্য পোস্ট সমূহ
Platelet দানের বিশ্ব রেকর্ড
Author: রক্তবন্ধু | 02 May 2025
Most Donated Blood-Apheresis" বিভাগে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার, বিশ্বের সর্বোচ্চ প্লাটিলেট দাতা জিম কুলম্যান। জেমস জিম কুলম্যান (James Jim Kuhlmann) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাফেলো...
কুকুরের জন্য রক্ত চেয়ে পোস্ট, পাওয়া গেল রক্তদাতাও
Author: রক্তবন্ধু | 29 Jun 2024
গুরুতর অসুস্থ একটি কুকুরের জন্য রক্ত চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন ভারতীয় ধনকুবের রতন টাটা। অসুস্থ মানুষের জন্য রক্ত চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা...
থ্যালাসেমিয়া প্রতিরোধ কর্মপরিকল্পনা
Author: রক্তবন্ধু | 10 Mar 2024
থ্যালাসেমিয়া প্রতিরোধ কর্মপরিকল্পনা তৈরিতে যে সমস্যা বা সীমাবদ্ধতা বিবেচনায় রাখতে হবে ড. মোহাম্মদ সরোয়ার হোসেন থ্যালাসেমিয়া প্রতিরোধ কর্মপরিকল্পনার একমাত্র লক্ষ্য হচ্ছে এ রোগে আক্রান্ত...
Facebook Comments