রক্তবন্ধু সহ ১৩টি সংগঠনকে বিডিক্লিন পঞ্চগড় এর সম্মাননা ক্রেস্ট প্রদান

শেয়ার করুন:

রক্তবন্ধু সহ ১৩টি সংগঠনকে বিডিক্লিন পঞ্চগড় এর সম্মাননা ক্রেস্ট প্রদান

বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর’২০ সকাল ১০ টায় পঞ্চগড়ের হিমালয় পার্ক বিনোদন কেন্দ্রে বিডিক্লিন পঞ্চগড় শাখার ২য় সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে পঞ্চগড়ের স্থানীয় স্বেচ্ছাসেবীমূলক সামাজিক সংগঠন গুলোর মাঝে করোনা মহামারীর পরিস্থিতিতেও বিশেষ অবদান রাখার জন্য সম্মাননা প্রদান করা হয়। ১২ টি স্থানীয় সংগঠন ও রক্তবন্ধু পঞ্চগড় জেলার প্রতিনিধিদের কাছে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলার প্রেসক্লাবের সভাপতি ও বিডিক্লিন এর উপদেষ্টা জনাব সফিকুল আলম

এছাড়াও উপস্থিত ছিলেন
কুদরত এ খোদা মুন
(প্রভাষক, সমাজ বিজ্ঞান বিভাগ, ময়দানদীঘি ডিগ্রি কলেজ, পঞ্চগড় ও
উপদেষ্টা, বিডিক্লিন পঞ্চগড়) এবং রাজিউর রহমান রাজু (জেলা প্রতিনিধি , প্রথম আলো, পঞ্চগড় ও
উপদেষ্টা, বিডি ক্লিন পঞ্চগড়) সহ বিডি ক্লিনের পঞ্চগড় জেলার সদস্যবৃন্দ।

রক্তবন্ধুর পঞ্চগড় প্রতিনিধি আবু মুসা ক্রেস্ট গ্রহণ করেন ও স্বাগত বক্তব্য রাখেন। এছাড়াও রাব্বী ইমন, ফেরদৌস সাকিব, আল আমিন রাজু, সাইদুল ইসলাম, আফসানা মিমি ও রাকিব সহ রক্তবন্ধুর অন্যান্য বিশেষ প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

ক্রেস্ট গ্রহণ করছেন রক্তবন্ধুর পঞ্চগড় প্রতিনিধিগণ

রক্তবন্ধু ছাড়াও অনুসন্ধিৎসু চক্র, প্রাণোচ্ছাস, মানবিক বাংলাদেশ পঞ্চগড়, নগর ফুল, Students Welfare Organisation of Tentulia, পঞ্চগড় রাইডার্স ক্লাব, পঞ্চবাজার, পঞ্চগড়বাসী, PANCHAGARH ( অনলাইন গ্রুপ), আমাদের পঞ্চগড়, পঞ্চসেবী ও রংধনু ফাউন্ডেশনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

বিডিক্লিন পঞ্চগড় শাখা কর্তৃক আয়োজিত উক্ত অনুষ্ঠানটি পরিচালনা ও সভাপতিত্ব করেন বিডিক্লিন পঞ্চগড় জেলার সমন্বয়ক এ এফ এম তানজিরুল ইসলাম।

Note: রক্তবন্ধু হলো সারাদেশ ব্যাপী স্বেচ্ছায় রক্তদাতাদের একটি ওয়েবসাইট।  যারা স্বেচ্ছায় রক্তদান করেন তারা রেজিস্ট্রেশন করবেন এবং প্রতিবার রক্তদানের পর তারিখ আপডেট করে দিবেন। বিস্তারিত roktobondhu.com/details


শেয়ার করুন:

Facebook Comments