রক্ত কেন ডাস্টবিনে ?

শেয়ার করুন:

রক্ত কেন ডাস্টবিনে?
– হাসিব

মুমূর্ষু রোগীকে রক্তদানে
এগিয়ে আসবো সকলে,
স্বেচ্ছায় করবো রক্তদান,
পরে দেখবো ডাষ্টবিনে!

৯ মাস বসে বসে নাম করবো ঠিক,
ডেলিভারিতে রক্ত লাগবে,
মিনিট তিনেক আগে করবে কল, হয়ে দিগবিদিক!
হিমোগ্লোবিন জিজ্ঞেস করলে?
বলবে তারা এমার্জেন্সি রক্ত লাগবে,
এমার্জেন্সি রক্ত লাগবে…!
ডোনার আসবে তাড়াতাড়ি ছুটে,
আইসা দেখবে বাচ্চা হইছে,
রোগীর লোককে জিজ্ঞেস করলে,
হেসে হেসে বলে দিবে,
রক্ত এবার লাগবে নারে,
আনন্দে থাকবে মেতে।

ডোনার যাবে আঙ্গুল চুসতে চুসতে!

আরোও আছে আরোও আছে,
সিজার রোগীর রক্তের ক্ষেত্রে,
ডোনার আইনা বসায় রাখবে,

হিমোগ্লোবিন? জানতে চাইলে
এমার্জেন্সি রক্ত লাগবে ভাই, এমার্জেন্সি রক্ত লাগবে!
তিন ঘন্টা পর বলে দিবে,
সিজারের কাজ সম্পন্ন হইছে,

রক্তটাতো লাগবে নারে!

তারপরেতে আরও আছে
রক্তের জন্য কল দিলে
গালফ্রেন্ডে না করে,
গালফ্রেন্ড এর রক্ত লাগলে,
পাগল সেজে কল করে

তারপরেতে আরও আছে!
স্বেচ্ছাসেবী বলে দিলেও
দালালকে দেয় বিকাশ করে!

[ সিজার কিংবা অপারেশন এর আগে অবশ্যই ভালোভাবে হিমোগ্লোবিন জেনে নিবেন। ডোনার রেডি রাখতে হবে, তবে প্রয়োজন না হলে আগেই রক্ত টেনে রাখবেন না। ]

-Hasib


শেয়ার করুন:

Facebook Comments