রক্তদানের ছবি শো-অফ
Author: রক্তবন্ধু | 26 Jan 2021
আমরা কেন রক্তদানের ছবি আপলোড করি, করতে বলি?
আমি নাঈম, একজন স্বেচ্ছায় B+ve রক্তদাতা।
আলহামদুলিল্লাহ! আল্লাহ তায়ালার অশেষ রহমতে এখন পর্যন্ত ৫ জন মুমূর্ষ রোগীর পাশে দাঁড়াতে পেরেছি। এইটা আমার আজ থেকে প্রায় ২.৫ বছর আগে তৃতীয় রক্তদানের ছবি।
একটা ব্যাপার কি জানেন?
এই যে ছবি টা নিয়েছি এবং সেইটা যেই ফেসবুকে আপলোড করেছিলাম ৩ দিনের মাথায় বন্ধু সার্কেল এবং অপরিচিতদের থেকে ৭ জন রক্তদানে আগ্রহ প্রকাশ করেছিলো।
রক্তদান করে সার্থকতা খুঁজে পেয়েছিলাম মুমূর্ষু রোগীর মুখে হাসি ফোটাতে পেরে 🙂
আর সোশ্যাল মিডিয়াতে ছবিটা আপলোড (so called Show off) করে সার্থকতা খুঁজে পেয়েছিলাম পরিচিত অপরিচিত মিলিয়ে ৭-৭ জন রক্তদাতা রক্তদানে আগ্রহীদের পেয়ে।
যাদের মধ্যে ৫ জন এই ছিলো প্রথম বারের মত রক্তদাতা।
আরেকটা ব্যাপার হচ্ছে কি, আমি নিজেও এমন So called SHOW OFF দেখতে দেখতেই রক্তদানে মতো মহৎ কাজের সাথে জড়িয়ে পরি এবং আমার ছোট ভাইও..🙂
আলহামদুলিল্লাহ.. So called SHOW OFF থেকে যদি হয় দারুন কিছু তবে SHOW OFF-ই ভালো।
আমার রক্তে বাঁচুক প্রাণ, রক্ত দিন জীবন বাঁচান।
Happy Blood Donating ❤️
মোঃ নাইমুল হাসান মজুমদার নাঈম
(মালেশিয়া প্রবাসী)
রক্তকমল ফাউন্ডেশন, কুমিল্লা
ও ভলান্টিয়ার, রক্তবন্ধু।
অন্যান্য পোস্ট সমূহ
রক্তের রিজিক!
Author: রক্তবন্ধু | 11 Aug 2026
গতকাল ইতালি থেকে রক্তবন্ধুর what's app এ নক আসে। শরীয়তপুরে সেই প্রবাসী আল আমিন ভাইয়ের "বন্ধুর মায়ের জন্য" এমার্জেন্সি ভাবে AB+ রক্ত লাগবে। কোথাও...
বন্ধুর অনুপ্রেরণায় রক্তদানের শুরু
Author: রক্তবন্ধু | 05 Aug 2026
আমি ২০২১ সালে প্রথমবার রক্তদান করেছিলাম। প্রথম অভিজ্ঞতায় যেমন একটু ভয় ছিল, তেমনি ছিল অন্যরকম এক ভালো লাগা। বন্ধু Rubel এর অনুপ্রেরণাতেই সেই যাত্রার...
একজন রক্তদাতাকে আরেকজন রক্তদাতার রক্তদান
Author: রক্তবন্ধু | 21 Jul 2026
ঢাকায় এ পজিটিভ লাগলেই আমি সবার আগে Pearl Matthew কে কল দেই- সময় হয়ে গেলে সে কখনো না করে না। সেই পার্ল যখন হঠাৎ...
Facebook Comments