রক্তদান
Author: রক্তবন্ধু | 20 Sep 2020
রক্তদান
মোছাঃ রোজিনা আক্তার (রোজী)
মুমূর্ষ রোগীকে দান করি রক্ত,
এটা সবার একটা নৈতিক দায়িত্ব।
মহৎ একটি কাজ রক্তদান,
আল্লাহর রহমতে রক্তের উছিলায় বাঁচে কারো প্রাণ।
কারো জন্য দান করলে রক্ত,
সর্ম্পকটা হবে মজবুত আর শক্ত।
রক্ত দিলে মনে অনুভূতি লাগে ফ্রেশ,
রক্ত দিবার মানষিকতা ভালো করে পরিবেশ।
রক্তদান বাড়ায় একে অপরের প্রতি ভালোবাসা,
সবার রক্ত তো একই রঙে রাঙা,
হোকনা সে রাজা কিংবা চাষা।
রক্ত পেয়ে সবার মুখে হাসি ফুটে,
রক্তদানের ভাগ্য কি আর সবার কপালে জুটে?
ভালো কাজের মধ্যে অন্যতম রক্তদান,
রক্তদান অহংকার দূর করে,
বাড়িয়ে দেয় সম্মান।
রক্তদাতার কখনো হয়না রক্তশূন্য,
চারমাসে রক্ত হয়ে যায় পূর্ণ।
রক্তদান হলো সবথেকে উত্তম উপহার,
একবার নয় দুইবার নয় রক্তদান করবো বারবার।
রক্তদান হোক মানবতার তরে,
রক্তদাতা তৈরি হোক বাংলাদেশের প্রতিটি ঘরে।
অন্যান্য পোস্ট সমূহ
রক্ত কেন ডাস্টবিনে ?
Author: রক্তবন্ধু | 20 Oct 2021
রক্ত কেন ডাস্টবিনে? - হাসিব মুমূর্ষু রোগীকে রক্তদানে এগিয়ে আসবো সকলে, স্বেচ্ছায় করবো রক্তদান, পরে দেখবো ডাষ্টবিনে! ৯ মাস বসে বসে নাম করবো ঠিক,...
কবিতাঃ আমরা রক্তবন্ধু
Author: রক্তবন্ধু | 01 Aug 2021
আমরা রক্তবন্ধু নয়ন তানবীরুল বারী রক্তবন্ধু আমরা সবাই আমাদের কোন ভেদাভেদ নাই বেড়ে গেছে যখন দূরত্ব টুটে গেছে সকল বন্ধুত্ব অবিশ্বাসের ঘুনে হচ্ছি নষ্ট...
এ কেমন মানসিকতা?
Author: রক্তবন্ধু | 04 Nov 2020
এ কেমন মানসিকতা? - ওমর ফারুক যখন তোমার আপন কেউ হচ্ছে রক্তভোগী তখন তুমি খোঁজো তাদের যারা স্বেচ্ছাসেবী তোমাকে যখন বলা হয় -রোগীর রক্ত...
Facebook Comments