রক্ত দিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় স্বেচ্ছাসেবী রক্তদাতার মৃত্যু
Author: রক্তবন্ধু | 18 Jun 2023
রক্তদিয়ে আসার পথে
সড়ক দুর্ঘটনায় স্বেচ্ছাসেবকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন ভাইকে রক্ত দিয়ে ফেরার পথে কুমিল্লা-সিলেট মহাসড়কের খাড়েরা এলাকায় মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন আন্দিকোট ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ব্যাংক অব আন্দিকুট ইউনিয়ন এর সহ-সাংগঠনিক সম্পাদক ইয়ার হোসেন সড়ক দুর্ঘটনায় (১৭ জুন) নিহত হয়েছেন।
শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার খাড়েরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইয়ার হোসেনের বাড়ী মুরাদনগর উপজেলার দেওরা গ্রামে। জানা যায়, শনিবার বিকেলে ভাইয়ের অপারেশনের প্রয়োজনে রক্ত দিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের একটি হাসপাতালে যায় ইয়ার হোসেন। সেখানে রক্ত দিয়ে মুরাদনগরে ফেরার পথে তাকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটি কুমিল্লা-সিলেট মহাসড়কে কসবা উপজেলার খাড়েরা এলাকায় আসা মাত্র একটি বেপরোয়া গতির ট্রাক সেটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার সাথে থাকা সংগঠনের আইডি কার্ড দেখে পরিচয় সনাক্ত করে সেখানকার স্থানীরা। এদিকে সহকর্মীর মৃত্যুর সংবাদে সংগঠনের সদস্যদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।
আজ ১৮ জুন ২০২৩ বিকেলে বাদ আসর নিহতের জানাযার নামায অনুষ্ঠিত হবে।
অন্যান্য পোস্ট সমূহ
Platelet দানের বিশ্ব রেকর্ড
Author: রক্তবন্ধু | 02 May 2025
Most Donated Blood-Apheresis" বিভাগে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার, বিশ্বের সর্বোচ্চ প্লাটিলেট দাতা জিম কুলম্যান। জেমস জিম কুলম্যান (James Jim Kuhlmann) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাফেলো...
কুকুরের জন্য রক্ত চেয়ে পোস্ট, পাওয়া গেল রক্তদাতাও
Author: রক্তবন্ধু | 29 Jun 2024
গুরুতর অসুস্থ একটি কুকুরের জন্য রক্ত চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন ভারতীয় ধনকুবের রতন টাটা। অসুস্থ মানুষের জন্য রক্ত চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা...
থ্যালাসেমিয়া প্রতিরোধ কর্মপরিকল্পনা
Author: রক্তবন্ধু | 10 Mar 2024
থ্যালাসেমিয়া প্রতিরোধ কর্মপরিকল্পনা তৈরিতে যে সমস্যা বা সীমাবদ্ধতা বিবেচনায় রাখতে হবে ড. মোহাম্মদ সরোয়ার হোসেন থ্যালাসেমিয়া প্রতিরোধ কর্মপরিকল্পনার একমাত্র লক্ষ্য হচ্ছে এ রোগে আক্রান্ত...
Facebook Comments