৩য় বছর শেষ ৪র্থ বছরে যাত্রা শুরু
Author: রক্তবন্ধু | 14 Sep 2021
৩য় বছর শেষ ৪র্থ বছরে যাত্রা শুরু রক্তদান ও যুব সমাজ ফাউন্ডেশনের
সামাজিক কর্মকান্ড ও মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যে ২০১৮ সালের পয়লা অক্টোবর সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। এরপর শুরু হয় সংগঠনের একের পর এক ব্যাতিক্রমী সেবামূলক কার্যক্রম।
স্বেচ্ছায় রক্তদান, রক্তদানে উৎসাহিতকরণ, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সুবিধাবঞ্চিত ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ করোনাকালে ত্রাণ বিতরণ, মাস্ক বিতরণসহ নানা কর্মসূচী নিয়ে কাজ করে যাচ্ছে রক্তদান ও যুব সমাজ ফাউন্ডেশন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনটি।
রক্তদান ও যুব সমাজ ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা, কেন্দ্রীয় কমিটির সভাপতি, এম রাসেল আহমেদ বলেন ❝এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন। এই দেশ আমাদের, এই দেশের প্রতিটি নাগরিক আমাদের সহোদর। তাই এই দেশের উন্নয়নে মানুষের সেবায় কাজ করতে হবে আমাদের সকলকে। নিজের মন মানসিকতা, দায়িত্ববোধ এবং কর্তব্য থেকেই সকলকে এগিয়ে আসা উচিৎ আর্ত মানবতার সেবায়।❞
এমনি প্রেক্ষাপটে কয়েকজন সচেতন তরুণ তরুণী নিয়ে এই স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠার লক্ষ্যে যুব সমাজকে উদ্বুদ্ধ ও সংগঠিত করে। আর এভাবেই ২০১৮সালের ১লা অক্টোবর সচেতন তরুণ তরুণীদের সক্রিয় উদ্যোগে স্বেচ্ছাসেবী সংগঠন “আমাদের স্বপ্ন মানবতার সেবা, জয়ী হোক রক্তদাতারা” এই স্লোগানকে বুকে ধারণ করে “রক্তদান ও যুব সমাজ ফাউন্ডেশন” এর পদযাত্রা শুরু হয়।

অন্যান্য পোস্ট সমূহ
Platelet দানের বিশ্ব রেকর্ড
Author: রক্তবন্ধু | 02 May 2025
Most Donated Blood-Apheresis" বিভাগে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার, বিশ্বের সর্বোচ্চ প্লাটিলেট দাতা জিম কুলম্যান। জেমস জিম কুলম্যান (James Jim Kuhlmann) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাফেলো...
কুকুরের জন্য রক্ত চেয়ে পোস্ট, পাওয়া গেল রক্তদাতাও
Author: রক্তবন্ধু | 29 Jun 2024
গুরুতর অসুস্থ একটি কুকুরের জন্য রক্ত চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন ভারতীয় ধনকুবের রতন টাটা। অসুস্থ মানুষের জন্য রক্ত চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা...
থ্যালাসেমিয়া প্রতিরোধ কর্মপরিকল্পনা
Author: রক্তবন্ধু | 10 Mar 2024
থ্যালাসেমিয়া প্রতিরোধ কর্মপরিকল্পনা তৈরিতে যে সমস্যা বা সীমাবদ্ধতা বিবেচনায় রাখতে হবে ড. মোহাম্মদ সরোয়ার হোসেন থ্যালাসেমিয়া প্রতিরোধ কর্মপরিকল্পনার একমাত্র লক্ষ্য হচ্ছে এ রোগে আক্রান্ত...
Facebook Comments