রক্তবন্ধু নীলফামারী ইউনিটের পদযাত্রা শুরু

শেয়ার করুন:

রক্তবন্ধু নীলফামারী ইউনিটের পদযাত্রা শুরু

দেশব্যাপী রক্তবন্ধুর সাংগঠনিক কার্যক্রম সুচারুভাবে সম্পাদনের উদ্দেশ্যে এবং রক্তদাতা খোঁজ এর কাজ সহজ করতে জেলাভিত্তিক রক্তবন্ধুর নিজস্ব টিম গঠনের অংশ হিসেবে ২৭ নভেম্বর ২০২০, শুক্রবার নীলফামারী জেলায় কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল ১০ ঘটিকায় এক গুরুত্বপূর্ণ আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন রক্তবন্ধুর অন্যতম কেন্দ্রীয় সংগঠক এডভোকেট আহসান হাবীব সরকার।
রক্তবন্ধু নীলফামারী প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী বিশ্বনাথ রায়, মো. আলাউদ্দিন, আবু তাহের। সৈয়দপুর উপজেলা থেকে উপস্থিত ছিলেন অহেদুজ্জামান অনিক ও শিহাব ইসলাম আবির।
এছাড়াও উক্ত সভায় রক্তবন্ধু পঞ্চগড় প্রতিনিধি সাইদুল ইসলাম ও মো. রাব্বী ইমন যোগদান করেন।
সভায় উপস্থিত সকলের সম্মতিতে মো. হোসনুর আলম (সহকারি শিক্ষক)-কে নীলফামারীর জেলা সমন্বয়ক এবং মো.আব্দুর রাকিবকে সদস্য সচিব ঘোষণা করা হয়।

রক্তবন্ধু নীলফামারী জেলার মিটিং

সভা শেষে নীলফামারী জেলার প্রতিনিধি এবং সদস্যগণ রক্তবন্ধুকে সুসংগঠিত করে সামনে এগিয়ে নেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


শেয়ার করুন:

Facebook Comments