রক্তবন্ধু আটোয়ারী উপজেলা টিম গঠন

শেয়ার করুন:

পঞ্চগড়ে আটেয়ারী উপজেলায় রক্তবন্ধু টিম গঠন

মানবতার কল্যাণে আরেকধাপ এগিয়ে যেতে নতুন ও ভালো কিছু করার প্রত্যয়ে জেলা ও উপজেলা ভিত্তিক টিম গঠনের ধারাবাহিকতায় এবার পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার রক্তবন্ধুদের সাথে আলোচনা সভা ও স্বল্প মেয়াদী আহ্বায়ক টিম গঠন করা হলো।

অনলাইন প্রচারনা কার্যক্রম ও রক্তদাতা সংগ্রহের পাশাপাশি অফলাইনে এবং সহজেই অনলাইন মাধ্যম ব্যবহারের দ্বারা রক্তদাতা খুঁজে নিয়ে দ্রুত অসহায় রোগীদের পাশে সহযোগীতার হাত বাড়িয়ে দেওয়ার তাগিদে ১৪ই অক্টোবর ২০২১ আটোয়ারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা ও কার্যকরি মিটিং পরিচালনা করা হয়।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ও পরিচালনা করেন রক্তবন্ধুর পঞ্চগড় জেলা প্রতিনিধি মো: রাব্বী ইমন, মো: সাইদুল ইসলাম ও ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি মো: শহীদুল্লাহ্।

উক্ত আলোচনা সভায় সবার সম্মতিক্রমে মো: আবু হাসান বাবু কে আহ্বায়ক, বাঁধন দেবনাথ কে সদস্য সচিব এবং উপস্থিত সবাইকে সাধারণ সদস্য করে আহ্বায়ক টিম গঠন করা হয়।

আটোয়ারী উপজেলা টিম গঠনের প্রথম মিটিং

আহ্বায়ক কমিটির মিটিংয়ে উপস্থিত ছিলেন মোঃ রাজু, মোঃ আব্দুল মজিদ, মোঃ সোহাগ আহম্মেদ, মোঃ সোহাগ আলী, মোঃ রিফাদুজ্জামান রিফাদ, মোঃ রাকিব হাসান, মোঃ ইমরান আলী লিমন, প্রনয় রায়, মোঃ আতিকুর রহমান, মোঃ ইফাত আরমান, মোঃ আলম, মোঃ জীবন আলী, ধনজয় রায় প্রমুখ।

সভা শেষে আটোয়ারী উপজেলার প্রতিনিধি এবং সদস্যগণ রক্তবন্ধুকে সু-সংগঠিত করে সারাদেশে রক্তবন্ধুর কার্যক্রম ছড়িয়ে দেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


শেয়ার করুন:

Facebook Comments