রংপুর মেডিকেল কলেজে দেয়া যাবে প্লাটিলেট
Author: রক্তবন্ধু | 27 Oct 2022
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে এলো এফেরেসিস
রংপুর বিভাগের আট জেলার মধ্যে রমেক হাসপাতালে স্থাপিত হলো প্রথম এফেরেটিক মেশিন। অত্যাধুনিক প্রযুক্তির এ মেশিনের সাহায্যে রক্তের এফেরেসিস করে ডেঙ্গু ও ক্যান্সারে আক্রান্ত রোগীকে প্লাটিলেট দিতে পারবেন দাতারা। এছাড়াও রক্তস্বল্পতাজনিত রোগীর বিভিন্ন চিকিৎসা সেবা দেওয়া যাবে। আগে ঢাকা ও ঢাকার বাইরে সিলেট, চট্টগ্রাম ও কুমিল্লায় এই সুবিধা চালু ছিলো এবং সম্প্রতি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এই সুবিধা যুক্ত হওয়ার পর এবার রংপুর বিভাগীয় শহরে এই সুবিধা যুক্ত হলো।
বৃস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে হাসপাতালের দ্বিতীয় তলায় রক্ত পরিসঞ্চালন বিভাগে এক রক্তদাতার ‘বি পজিটিভ’ প্লাটিলেট প্রসেসিংয়ের মাধ্যমে মেশিনটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন রমেক হাসপাতালের রক্ত পরিসঞ্চালন বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক ডাঃ জোবায়দা জান্নাত, মেডিকেল অফিসার ডা. মুফেক মাহমুদ, মেশিনটির সরবরাহকারী প্রতিষ্ঠান ডায়ামেড-এর এক্সিকিউটিভ অফিসার ফাহাদিন বিন হাকিম ও এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আমির হোসেন প্রমুখ।

শুধুমাত্র স্বেচ্ছায় রক্তদাতাগণ রেজিস্ট্রেশন করবেন।
কার্যক্রম শুরুর আগে রক্ত পরিসঞ্চালন বিভাগে স্থাপিত মেশিনটি পরিদর্শন করেন রমেক হাসপাতালের পরিচালক ডাঃ শরীফুল হাসান, উপ-পরিচালক ডাঃ মোঃ আব্দুল মোকাদ্দেমসহ অন্যান্য কর্মকর্তারা। এসময় সরকার থেকে দেওয়া এই মেশিনের সুবিধা রংপুর অঞ্চলের চিকিৎসাসেবা প্রত্যাশী মানুষের ব্যয় সাশ্রয়ী করবেন বলে জানান তারা।
এদিকে সর্বাধুনিক এ মেশিনটির মাধ্যমে প্রথমবারের মতো রক্তস্বল্পতায় আক্রান্ত এক রোগীকে প্লাটিলেট দেন লালমনিরহাটের বড়বাড়ী এলাকার সাদেকুল ইসলাম।
রোগীর ছেলে মজিদুল ইসলাম বলেন, আমার মা দীর্ঘদিন ধরে রক্তস্বল্পতায় ভুগছেন। তার জন্য চিকিৎসকরা প্লাটিলেট ব্যবস্থা করতে বলেছিলেন। কিন্তু আর্থিক অবস্থার কারণে আমরা চারজন রক্তদাতাকে একসঙ্গে করতে পারেনি। এমনকি ঢাকায় যাওয়ার মতো আমাদের অর্থও ছিল না। একারণে আমরা রংপুরেই চিকিৎসা করাচ্ছিলাম। আজ হাসপাতালে নতুন এফেরেটিক মেশিন স্থাপনের পর আমার প্রতিবেশি একজন প্লাটিলেট দিয়েছেন। এতে আমাদের অর্থ এবং সময় দুটোই বেশ সাশ্রয় হয়েছে। এমন উন্নত মেশিনের ব্যবস্থা করায় সরকারের প্রতি আমরা কৃতজ্ঞ।
হাসপাতালের রক্ত পরিসঞ্চালন বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক ডাঃ জোবায়দা জান্নাত বলেন, এখন থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিশ্বের সর্বাধুনিক এফেরেটিক মেশিনের সাহায্যে প্লাটিলেট এফেরেটিক, স্টেমসেল সংগ্রহ (পিবিএসসি), থেরাপিউথিক প্লাজমা এক্সচেঞ্জ (টিপিই), সাইটো এফেরেটিক, সিসিপি করা যাবে।
তিনি আরও জানান, ডেঙ্গু রোগীদের চিকিৎসায় প্লাটিলেট প্রয়োজন হয়। আগে চারজনের কাছ থেকে রক্ত নিয়ে এফেরেসিস করে ডেঙ্গু রোগীকে প্লাটিলেট দিতে হতো। আমাদের হাসপাতালে রক্তের এফেরেসিস করার মেশিন স্থাপন করায় এখন সরাসরি ডেঙ্গু রোগীর জন্য একজনের কাছ থেকে প্লাটিলেট নেওয়া যাবে। এতে করে দাতার রক্ত দিতে হবে না। এফেরেটিক মেশিনের মাধ্যমে সরাসরি রক্তের এফেরেসিস করে ডেঙ্গু রোগীকে প্লাটিলেট দিতে পারবেন।
এফেরেটিক মেশিন সরবরাহকারী প্রতিষ্ঠান ডায়ামেড-এর এক্সিকিউটিভ অফিসার ফাহাদিন বিন হাকিম জানান, সারাদেশের বিভিন্ন হাসাপাতাল ৫১টি মেশিন রয়েছে, এরমধ্যে পুরো রংপুর বিভাগে এটি প্রথম স্থাপিত এফেরেটিক মেশিন। সরকারি হাসপাতালে রোগীরা খুবই সাশ্রয়ী মূল্যে এই মেশিনের মাধ্যমে সেবা নিতে পারবেন। কিন্তু ঢাকায় বা অন্য কোনো বেসরকারি হাসপাতালে এফেরেটিক মেশিনে সেবাগ্রহণ অনেক ব্যয়বহুল। এখন সরকারি হাসপাতালগুলো তিন হাজার টাকা লাগছে, কিন্তু বেসরকারি হাসপাতালে প্লাটিলেট বা অন্য কোনো সেবা পেতে কমপক্ষে ২৫-৪৫ হাজার টাকা পর্যন্ত ব্যয় হবে।
প্লাটিলেট এফেরেসিস সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন
মূল তথ্য সূত্রঃ ঢাকা পোস্ট।
অন্যান্য পোস্ট সমূহ
Platelet দানের বিশ্ব রেকর্ড
Author: রক্তবন্ধু | 02 May 2025
Most Donated Blood-Apheresis" বিভাগে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার, বিশ্বের সর্বোচ্চ প্লাটিলেট দাতা জিম কুলম্যান। জেমস জিম কুলম্যান (James Jim Kuhlmann) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাফেলো...
কুকুরের জন্য রক্ত চেয়ে পোস্ট, পাওয়া গেল রক্তদাতাও
Author: রক্তবন্ধু | 29 Jun 2024
গুরুতর অসুস্থ একটি কুকুরের জন্য রক্ত চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন ভারতীয় ধনকুবের রতন টাটা। অসুস্থ মানুষের জন্য রক্ত চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা...
থ্যালাসেমিয়া প্রতিরোধ কর্মপরিকল্পনা
Author: রক্তবন্ধু | 10 Mar 2024
থ্যালাসেমিয়া প্রতিরোধ কর্মপরিকল্পনা তৈরিতে যে সমস্যা বা সীমাবদ্ধতা বিবেচনায় রাখতে হবে ড. মোহাম্মদ সরোয়ার হোসেন থ্যালাসেমিয়া প্রতিরোধ কর্মপরিকল্পনার একমাত্র লক্ষ্য হচ্ছে এ রোগে আক্রান্ত...
Facebook Comments