“মানবতার সৈনিক রক্তদান সংগঠন” এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Author: রক্তবন্ধু | 12 Dec 2020
“মানবতার সৈনিক রক্তদান সংগঠন” এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
গত শুক্রবার ( ১১ ডিসেম্বর ২০২০) জুম্মার নামাজের পর (মুরাদনগর রোড), ইলিয়টগঞ্জ বাজার, দাউদকান্দি, কুমিল্লায় নিজস্ব সম্মেলন কক্ষে পবিত্র কোরআন তেলাওয়াত পাঠের মধ্যে দিয়ে ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বর্নাঢ্য আয়োজন ও আলোচনা সভার সূচনা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ শাহীন হোসেনের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে সভাপতি মোঃ হাসান উদ্দিন ও সিনিয়র সহ-সভাপতি মোঃ জিয়াউর রহমান জনি ও সহ সভাপতি মো: মামুনুর রশিদ এর যৌথ সঞ্চালনায় মানবতার সৈনিক রক্তদান সংগঠন এর প্রতিষ্ঠাতা সিনিয়র সভাপতি মোঃ আমানউল্লাহ খাঁন সৌরভ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ পরিদর্শক ইনচার্জ জনাব মোঃ সালেহ আহমেদ।
তিনি বলেন, আমি নিজে একজন পুলিশ পরিদর্শক হিসাবে নিয়োজিত আছি। তবে আমি মনে করি তোমার যারা রক্তদান সংগঠনের মত মহৎ কাজের সাথে সম্পর্ক যুক্ত আছো, মানবতার দিকে থেকে তোমার আমার থেকে অনেক এগিয়ে। তিনি আরও বলেন রক্তদান সংগঠনের মত নিঃস্বার্থ কাজের পাশাপাশি সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে মাদক মুক্ত সমাজ গড়ে তুলবে বলে আমি আশা রাখি।
ইনশাআল্লাহ আমি সর্বদা তোমাদের সাথে আছি এবং তোমাদের সার্বিক সহযোগিতায় এগিয়ে আসবো।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
রাষ্ট্রীয় পুরষ্কার প্রাপ্ত কৃষি, পরিবেশ সংগঠক জনাব মোঃ মতিন সৈকত,
ইলিয়টগঞ্জ জেনারেল হাসপাতাল এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃঃ মোবারক হোসেন মামুন,
রক্তবন্ধু সংগঠনের প্রতিনিধি ইরফান পাঠান ও আব্দুস সামাদ সহ প্রমুখ।

মানবতার সৈনিকরা
আলোচনাসভা শেষে প্রধান অতিথির হাতে সম্মাননা স্মারক প্রদান করেন ‘মানবতার সৈনিক রক্তদান সংগঠন’ এর প্রতিষ্ঠাতা সিনিয়র সভাপতি মোঃ আমানউল্লাহ খাঁন (সৌরভ) এছাড়াও সংগঠনের সম্মানিত উপদেষ্টা ও সম্মানিত অতিথিদের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেন, “মানবতার সৈনিক রক্তদান সংগঠন” এর কেন্দ্রীয় কমিটির সদস্যরা।

এসময় অতিথিদের নিয়ে এক আনন্দঘন পরিবেশে কেক কেটে “মানবতার সৈনিক রক্তদান সংগঠন”র ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
অন্যান্য পোস্ট সমূহ
Platelet দানের বিশ্ব রেকর্ড
Author: রক্তবন্ধু | 02 May 2025
Most Donated Blood-Apheresis" বিভাগে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার, বিশ্বের সর্বোচ্চ প্লাটিলেট দাতা জিম কুলম্যান। জেমস জিম কুলম্যান (James Jim Kuhlmann) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাফেলো...
কুকুরের জন্য রক্ত চেয়ে পোস্ট, পাওয়া গেল রক্তদাতাও
Author: রক্তবন্ধু | 29 Jun 2024
গুরুতর অসুস্থ একটি কুকুরের জন্য রক্ত চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন ভারতীয় ধনকুবের রতন টাটা। অসুস্থ মানুষের জন্য রক্ত চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা...
থ্যালাসেমিয়া প্রতিরোধ কর্মপরিকল্পনা
Author: রক্তবন্ধু | 10 Mar 2024
থ্যালাসেমিয়া প্রতিরোধ কর্মপরিকল্পনা তৈরিতে যে সমস্যা বা সীমাবদ্ধতা বিবেচনায় রাখতে হবে ড. মোহাম্মদ সরোয়ার হোসেন থ্যালাসেমিয়া প্রতিরোধ কর্মপরিকল্পনার একমাত্র লক্ষ্য হচ্ছে এ রোগে আক্রান্ত...
Facebook Comments