আদর্শ কলেজে পথশিশু কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

শেয়ার করুন:

আলামিন হোসেন রাজুঃ দিনাজপুর
পথশিশু কল্যাণ ফাউন্ডেশন, দিনাজপুর শাখা কর্তৃক ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসকে কেন্দ্র করে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, কর্মসূচিটি ছিলো দিনাজপুরের ঐতিহ্যবাহী “আদর্শ মহাবিদ্যালয়” প্রাঙ্গনে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “আদর্শ মহাবিদ্যালয়” কলেজের শ্রদ্ধেয় অধ্যক্ষ জনাব ড. সৈয়দ রেদওয়ানুর রহমান এবং উপাধ্যক্ষ হাসিনা আকতার বানু। এ সময় আরোও উপস্থিত ছিলেন পথশিশু কল্যাণ ফাউন্ডেশন, দিনাজপুর শাখার সভাপতি আব্দুল ওয়াহাব তুহিন, সাধারণ সম্পাদক ওমর ফারুক, সহ সাধারণ সম্পাদক রাকিব, প্রোগ্রাম সম্পাদক রিয়ন, অর্থ সম্পাদক সাকিব, এবং সহ অর্থ সম্পাদক মৃদুলা, আইটি টিমের প্রধান সাদিয়া ছাড়াও সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

পরিবেশ দিবসে উক্ত কলেজ প্রাঙ্গনে বিভিন্ন ফুল (টগর, হাসনাহেনা, কৃষ্ণচূড়া, বকুল, গোলাপ) গাছ ছাড়াও লিচু, আম এবং লেবু গাছ লাগানো হয়।


শেয়ার করুন:

Facebook Comments