ঢাকা মেডিকেলে রক্তদাতার মৃত্যু, আর হলো না ১২ তম রক্তদান

শেয়ার করুন:

মৃত্যুর ১দিন আগে এগারোতম রক্তদান, ১২ তম রক্তদানের অপেক্ষায় থাকা স্বেচ্ছাসেবীর মৃত্যু

 

দ্বীন মাহমুদঃ একটি নক্ষত্রের পতন। আমরা হারালাম একজন মানবতার ফেরিওয়ালা Eshan Islam Jakir ভাইকে। কিশোরগঞ্জবাসী হারালো একটি রত্নকে। যিনি জীবনের শেষ সময় পর্যন্ত নিজেকে মানুষের জন্য উৎসর্গ করে গেছেন। সব সময় সামাজিক কাজে অংশগ্রহণ করতেন, মানব সেবায় নিজেকে নিয়োজিত রাখতেন। বিভিন্নভাবে অর্থ সংগ্রহ করে শত শত পরিবারে খাবার পৌঁছে দিতেন। হাজার হাজার মানুষকে রক্তদাতা দিয়ে, নিজে রক্তদান করে সহযোগিতা করতেন। এরকম একজন মানবিক রক্তদাতাকে হারালাম আমরা।

১১তম রক্তদানের পর প্রোফাইলে ১২ তম রক্তদানের অপেক্ষায় আপডেট

গতকালই (৫ ফেব্রুয়ারি ২০২১) শুক্রবার ১১বারের মত রক্ত দান করেছিলেন। তার রক্তের গ্রুপ ছিলো ও পজিটিভ।

আজ ৬ ফেব্রুয়ারি বন্ধু রিফাত এর বোন এক্সিডেন্ট করলে ঢাকা মেডিকেলে এসেছিলেন রোগিকে সাথে নিয়ে। রোগীটি মারা যাওয়ার পর (কিছুক্ষণ আগে বিকেলে) জাকিরের বুকে ব্যথা ওঠে এবং স্ট্রোক করে ঢাকা মেডিকেলেই জ্ঞান হারিয়ে ফেলেন। ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।

এহসান ইসলাম জাকির ছিলেন
তারুণ্য রক্তদাতা সংগঠন এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক। সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক নাঈম ইসলাম সাগর সহযোদ্ধা জাকিরের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সকলের নিকট দোয়া চেয়েছেন।

মৃত্যুর আগ পর্যন্ত তিনি মানব সেবায় নিয়োজিত ছিলেন।

 


শেয়ার করুন:

Facebook Comments