ঠাকুরগাঁওয়ে রক্তবন্ধুর টিম গঠন
Author: রক্তবন্ধু | 15 Nov 2020
নতুন কিছুর প্রত্যয়ে দেশব্যাপী জেলাভিত্তিক রক্তবন্ধুর টিম গঠনের ধারাবাহিকতায় এবার ঠাকুরগাঁওয়ে রক্তবন্ধুদের আলোচনা সভা ও স্বল্প মেয়াদি একটি পাইলট টিম গঠন করা হলো।
অনলাইনে প্রচারণা ও রক্তদাতা সংগ্রহের পাশাপাশি অফলাইনে এবং যারা অনলাইন থেকে রক্তদাতা খুঁজে নিতে পারেন না তাদের সহযোগিতার লক্ষ্যে, দ্রুত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর তাগিদে গত ১৪ নভেম্বর’২০ ঠাকুরগাঁওয়ের বড়মাঠে এক আলোচনা সভা ও কার্যকরী মিটিং করা হয়৷

ঠাকুরগাঁওয়ে বড়মাঠে রক্তবন্ধুর প্রতিনিধিগণ
ঠাকুরগাঁও জেলার প্রতিনিধি মো.শহীদুল্লাহকে জেলা সমন্বয়ক, মাহী, রাকিবুল ইসলাম, জেবা তাকিয়াকে জেলা সহ-সমন্বয়ক করে অন্যান্য উপজেলা, ইউনিয়নের এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে একটি সমন্বয় টিম গঠন করা হয়। এসময় উপস্থিত ছিলেন রক্তবন্ধুর অন্যতম কেন্দ্রীয় প্রতিনিধি এডভোকেট আহসান হাবীব সরকার, ইরফান পাঠান ও পঞ্চগড় জেলা শাখার রক্তবন্ধুর প্রতিনিধিবৃন্দ।
অন্যান্য পোস্ট সমূহ
Platelet দানের বিশ্ব রেকর্ড
Author: রক্তবন্ধু | 02 May 2025
Most Donated Blood-Apheresis" বিভাগে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার, বিশ্বের সর্বোচ্চ প্লাটিলেট দাতা জিম কুলম্যান। জেমস জিম কুলম্যান (James Jim Kuhlmann) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাফেলো...
কুকুরের জন্য রক্ত চেয়ে পোস্ট, পাওয়া গেল রক্তদাতাও
Author: রক্তবন্ধু | 29 Jun 2024
গুরুতর অসুস্থ একটি কুকুরের জন্য রক্ত চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন ভারতীয় ধনকুবের রতন টাটা। অসুস্থ মানুষের জন্য রক্ত চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা...
থ্যালাসেমিয়া প্রতিরোধ কর্মপরিকল্পনা
Author: রক্তবন্ধু | 10 Mar 2024
থ্যালাসেমিয়া প্রতিরোধ কর্মপরিকল্পনা তৈরিতে যে সমস্যা বা সীমাবদ্ধতা বিবেচনায় রাখতে হবে ড. মোহাম্মদ সরোয়ার হোসেন থ্যালাসেমিয়া প্রতিরোধ কর্মপরিকল্পনার একমাত্র লক্ষ্য হচ্ছে এ রোগে আক্রান্ত...
Facebook Comments