কুমিল্লায় এফেরেসিস মেশিন এর শুভ উদ্বোধন।
Author: রক্তবন্ধু | 31 Oct 2020
কুমিল্লায় এফেরেসিস মেশিন এর শুভ উদ্বোধন
হাসান মাহমুদ, কুমিল্লা প্রতিনিধিঃ আজ ৩১ অক্টোবর ২০২০, রোজ শনিবার কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালে চালু করা হলো বহুল কাঙ্ক্ষিত এফেরেসিস মেশিন।
ডেঙ্গুতে আক্রান্ত এক রোগীর জন্য এ পজিটিভ প্লাটিলেট টানানোর সূচনার মাধ্যমে যন্ত্রটির শুভ উদ্বোধন হয়। ডেঙ্গুতে আক্রান্ত এক রোগির জন্য প্লাটিলেট প্রয়োজন হলে ইয়াসিন আহমেদ নামে এক স্বেচ্ছাসেবীর সহযোগিতায় রক্তবন্ধু জনাব হাসান ফারুক প্রথমবারের মতো প্লাটিলেট প্রদান করেন। এসময় তার পাশে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সহযোদ্ধা মারুফ খান। শুধু এই মেশিনের নয়, রক্তবন্ধু ফারুকের জন্যও এটা ছিলো প্রথমবারের প্লাটিলেট প্রদান। এর আগে তিনি ৯ বার “হোল ব্যাগ ব্লাড” প্রদান করেছেন। এ নিয়ে তার ১০ম রক্তদান পূর্ণ হলো।

রক্তবন্ধু হাসান ফারুক এর কুমিল্লায় প্রথম প্লাটিলেট প্রদান
জানা যায়, মাত্র কয়েকদিন আগে এফেরেসিস মেশিনটি কুমিল্লা মেডিকেল কলেজে এসে পৌঁছায়। আজই প্রথমবারের মতো দুপুর ১টায় এই মেশিন চালু করে মেডিকেল টেকনিশিয়ান জামাল হোসেন প্রথম বারের মতো প্লাটিলেট সংগ্রহ করেন। সরকারি প্রণোদনায় মাত্র তিন হাজার টাকায় এখন থেকে ঢাকার মতো কুমিল্লাতেও রক্তদাতা হতে শুধু প্লাটিলেট সংগ্রহ করা যাবে। আগে প্লাটিলেট গ্রহীতা রোগিদেরকে রাজধানী ঢাকায় যেতে হতো। এখন স্বল্প খরচে কুমিল্লাতেই প্লাটিলেট সংগ্রহ করা যাবে।
প্লাটিলেট প্রদান নিয়ে ফারুক হাসানের অনুভূতি জানতে চাইলে তিনি বলেন,
“আলহামদুলিল্লাহ! আমি আমার প্রাণের শহর কুমিল্লাতে প্রথম দিতে পেরেছি। আমার হাত ধরে মেশিনটির উদ্বোধন হয়েছে। খুবই ভালো লাগছে।”
উল্লেখ্য, শুধু প্লাটিলেট নয়, এই মেশিন দিয়ে শুধু প্লাজমাও আলাদা করে নেয়া যায়। যা করোনা আক্রান্ত রোগিদের প্লাজমা থেরাপিতে ব্যাপক সহায়তা করতে পারবে।
প্লাটিলেট ডোনারদের নিয়ে দেশের প্রথম ওয়েবসাইট। বিস্তারিত জানতে ভিজিট করুন।
অন্যান্য পোস্ট সমূহ
Platelet দানের বিশ্ব রেকর্ড
Author: রক্তবন্ধু | 02 May 2025
Most Donated Blood-Apheresis" বিভাগে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার, বিশ্বের সর্বোচ্চ প্লাটিলেট দাতা জিম কুলম্যান। জেমস জিম কুলম্যান (James Jim Kuhlmann) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাফেলো...
কুকুরের জন্য রক্ত চেয়ে পোস্ট, পাওয়া গেল রক্তদাতাও
Author: রক্তবন্ধু | 29 Jun 2024
গুরুতর অসুস্থ একটি কুকুরের জন্য রক্ত চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন ভারতীয় ধনকুবের রতন টাটা। অসুস্থ মানুষের জন্য রক্ত চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা...
থ্যালাসেমিয়া প্রতিরোধ কর্মপরিকল্পনা
Author: রক্তবন্ধু | 10 Mar 2024
থ্যালাসেমিয়া প্রতিরোধ কর্মপরিকল্পনা তৈরিতে যে সমস্যা বা সীমাবদ্ধতা বিবেচনায় রাখতে হবে ড. মোহাম্মদ সরোয়ার হোসেন থ্যালাসেমিয়া প্রতিরোধ কর্মপরিকল্পনার একমাত্র লক্ষ্য হচ্ছে এ রোগে আক্রান্ত...
Facebook Comments