৪৬-এ রক্তদানে অভিষেক
Author: রক্তবন্ধু | 26 Nov 2021
৪৬-এ রক্তদানে অভিষেক
নাহিদুল ইসলাম
আজ ২৬ নভেম্বর ২০২১ তারিখে কুমিল্লা দেবিদ্বারে একটি হাসপাতালে সিজারিয়ান সমস্যা জনিত কারণে এক প্রসূতি মায়ের জরুরি প্রয়োজনে প্রথমবারের মতো A(+ve) লাল ভালোবাসা দান করলেন ১৭৫ নং রসূলপুর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজালাল স্যার।
পূর্ব পরিচিত শাহজালাল স্যার দেবিদ্বার উপজেলা শহরেই বসবাস করেন। দেবিদ্বার উপজেলা ব্লাড ডোনার গ্রুপের সদস্যদের সাথে সখ্যতা। তখন থেকেই নানান সময় দ্বিমত পোষণ, সময় সুযোগের অভাবে রক্তদান করা হয় নি তাঁর।

শাহজালাল স্যারের প্রথম রক্তদান
আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে প্রথম ফোনেই রাজি হয়ে গেলেন রক্তদানে। প্রথমবার রক্তদানের পর স্যার অনুভূতি প্রকাশ করে জানাচ্ছিলেন, ❝এই জীবনে আমি একজন নিয়মিত রক্তদাতা হতে চাই, এরই ধারাবাহিকতায় পূর্ন সময় পর আবার রক্তদান করবো। মসজিদ এবং স্কুলে রক্তদানে সচেতন তৈরিতে কাজ করবো।❞ সবসময় দেবিদ্বার উপজেলা ব্লাড ডোনার গ্রুপের সাথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এই প্রধান শিক্ষক।
জীবনের ৪৬ বছরে এসে প্রতিষ্ঠান প্রধানের এই রক্তদানকে সকল রক্তদাতার পক্ষ থেকে স্বাগত জানাই।
কৃতজ্ঞতা জানাই প্রিয় শ্যামল নাথ ভাইকে সহযোগিতা করার জন্যে।

শুধুমাত্র স্বেচ্ছায় রক্তদাতাগণ রেজিস্ট্রেশন করুন এবং প্রতিবার রক্তদানের পর তারিখ আপডেট করে দিন। বিস্তারিত জানতে roktobondhu.com/details দেখুন।
অন্যান্য পোস্ট সমূহ
রক্তের রিজিক!
Author: রক্তবন্ধু | 11 Aug 2026
গতকাল ইতালি থেকে রক্তবন্ধুর what's app এ নক আসে। শরীয়তপুরে সেই প্রবাসী আল আমিন ভাইয়ের "বন্ধুর মায়ের জন্য" এমার্জেন্সি ভাবে AB+ রক্ত লাগবে। কোথাও...
বন্ধুর অনুপ্রেরণায় রক্তদানের শুরু
Author: রক্তবন্ধু | 05 Aug 2026
আমি ২০২১ সালে প্রথমবার রক্তদান করেছিলাম। প্রথম অভিজ্ঞতায় যেমন একটু ভয় ছিল, তেমনি ছিল অন্যরকম এক ভালো লাগা। বন্ধু Rubel এর অনুপ্রেরণাতেই সেই যাত্রার...
একজন রক্তদাতাকে আরেকজন রক্তদাতার রক্তদান
Author: রক্তবন্ধু | 21 Jul 2026
ঢাকায় এ পজিটিভ লাগলেই আমি সবার আগে Pearl Matthew কে কল দেই- সময় হয়ে গেলে সে কখনো না করে না। সেই পার্ল যখন হঠাৎ...
Facebook Comments