আমার আর ফেরেশতা দেখার ইচ্ছে নাই
Author: রক্তবন্ধু | 05 Apr 2021
ক্যাম্পেইন এর সার্থকতা এখানেই!
গত ২১ ফেব্রুয়ারিতে (২০২১) ঢাকা আদাবরে রক্তবন্ধু থেকে রক্তের গ্রুপ নির্ণয়ের কর্মসূচি পালিত হয়েছিলো। একজন A- পাওয়া গিয়েছিলো যিনি কখনো রক্তদান করেন নাই। তিনি থাকেন কামরাঙ্গীচর। কাজে এদিকে আসেন।
রক্তদান সম্পর্কে তাঁকে বুঝানো হয়েছিলো। আজ তিনি তার প্রথম রক্তদান করে ফেললেন।
যেন বিলম্ব সইছিলো না। কিছুদিন আগে একবার এক রোগির জন্য জানানো হয়েছিলো রক্ত লাগতে পারে।
উনি অপেক্ষায় ছিলেন আর বলছিলেন ❝কই কেউ তো আর পরে জানালো না❞
আজকে যাত্রাবাড়িতে টিউমার অপারেশন এর এক রোগীর এ নেগেটিভ লাগলে পরে তাকে জানানো হলে ব্যাকুল হয়ে গেলেন।
তাঁকে জানানো হয় রোগির লোক আপনার সাথে যোগাযোগ করে নিয়ে আসবে আপনাকে।
কিন্তু বান্দা সেই সুযোগ দেন নাই। হাসপাতালে নিজেই পৌঁছে গেলেন আগেই!

( রক্তদাতা রক্তদানের ছবি তুলেন নাই)
এজন্য মাঝে মাঝে মনে হয়
“আমার আর ফেরেশতা দেখার ইচ্ছে নাই।”
অন্যান্য পোস্ট সমূহ
বন্ধুর অনুপ্রেরণায় রক্তদানের শুরু
Author: রক্তবন্ধু | 05 Aug 2026
আমি ২০২১ সালে প্রথমবার রক্তদান করেছিলাম। প্রথম অভিজ্ঞতায় যেমন একটু ভয় ছিল, তেমনি ছিল অন্যরকম এক ভালো লাগা। বন্ধু Rubel এর অনুপ্রেরণাতেই সেই যাত্রার...
একজন রক্তদাতাকে আরেকজন রক্তদাতার রক্তদান
Author: রক্তবন্ধু | 21 Jul 2026
ঢাকায় এ পজিটিভ লাগলেই আমি সবার আগে Pearl Matthew কে কল দেই- সময় হয়ে গেলে সে কখনো না করে না। সেই পার্ল যখন হঠাৎ...
আমার ২১ তম রক্তদান
Author: রক্তবন্ধু | 14 Jul 2026
রোগীর নাম সুজন, পেশায় একজন ভ্যানচালক। থ্যালাসেমিয়া রোগে ছোট থেকেই ভুগতেছে। আমি একজন ব্যবসায়ী এবং নিয়মিত রক্তদান করার চেষ্টা করি। পাশাপাশি রক্তিম পঞ্চগড় এর...
Facebook Comments