সড়ক দুর্ঘটনায় ভাই সহ রক্তদাতার মৃত্যু
Author: রক্তবন্ধু | 01 Feb 2021
সড়ক দুর্ঘটনায় ভাই সহ রক্তদাতার মৃত্যু
এস.এ আজিজুল হোসেন সৌরভঃ বগুড়ার স্বেচ্ছাসেবী ও রক্তদাতা মো.মাসুদুর রহমান বগুড়ার চারমাথা এরুইল বাজারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন। জানা যায় বগুড়া-নওগাঁ মহাসড়কে সোমবার (১ফেব্রুয়ারি ২০২১) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে সংঘর্ষে এই দুই সহদোরের মৃত্যু হয়। ট্রাকটি তাদের চাপা দিয়ে দ্রুতই পালিয়ে যায়, ঘটনাস্থলেই তারা মারা যান। মাসুদ(২১) এর সাথে ছিলেন তারই বড় ভাই আলম(৩০)। তাদের গ্রামের বাড়ি জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার বাশাঁতা(মধুপুকুর) গ্রামে। তাদের বাবার নাম মো. আকতার।
মাসুদুর রহমান বগুড়া আজিজুল হক কলেজে অর্থনীতি বিভাগের ১ম বর্ষের ছাত্র ছিলেন। তার রক্তের গ্রুপ ছিলো এ পজিটিভ।
রক্তদান ছাড়াও বিভিন্ন সামাজিক কর্মকান্ডে মাসুদ এর সক্রিয় অংশগ্রহণ ছিলো। বিশেষ করে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন বিরোধী কর্মশালা ও প্রতিবাদ সমাবেশ গুলোতে তাকে সর্বাগ্রে দেখা যেতো।

একজন রক্তদাতার সাথে ভলান্টিয়ার মাসুদ
ময়নাতদন্তের জন্য লাশগুলো বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
অন্যান্য পোস্ট সমূহ
Platelet দানের বিশ্ব রেকর্ড
Author: রক্তবন্ধু | 02 May 2025
Most Donated Blood-Apheresis" বিভাগে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার, বিশ্বের সর্বোচ্চ প্লাটিলেট দাতা জিম কুলম্যান। জেমস জিম কুলম্যান (James Jim Kuhlmann) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাফেলো...
কুকুরের জন্য রক্ত চেয়ে পোস্ট, পাওয়া গেল রক্তদাতাও
Author: রক্তবন্ধু | 29 Jun 2024
গুরুতর অসুস্থ একটি কুকুরের জন্য রক্ত চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন ভারতীয় ধনকুবের রতন টাটা। অসুস্থ মানুষের জন্য রক্ত চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা...
থ্যালাসেমিয়া প্রতিরোধ কর্মপরিকল্পনা
Author: রক্তবন্ধু | 10 Mar 2024
থ্যালাসেমিয়া প্রতিরোধ কর্মপরিকল্পনা তৈরিতে যে সমস্যা বা সীমাবদ্ধতা বিবেচনায় রাখতে হবে ড. মোহাম্মদ সরোয়ার হোসেন থ্যালাসেমিয়া প্রতিরোধ কর্মপরিকল্পনার একমাত্র লক্ষ্য হচ্ছে এ রোগে আক্রান্ত...
Facebook Comments