রক্তকমল এর উদ্যোগে মাদ্রাসায় পায়জামা-পাঞ্জাবি বিতরণ

শেয়ার করুন:

“রক্তকমল ফাউন্ডেশন” এর উদ্যোগে আজ (১০ জানুয়ারি ২০২১) কুমিল্লা লামপুর চৌমুহনী কওমি মাদ্রাসা‘য় আর্থিকভাবে অসচ্ছল ১৬ জন ছাত্রের মাঝে নতুন পাঞ্জাবি ও পায়জামা বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন রক্তকমল ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা সানাউল্লাহ, উপদেষ্টা মোহাম্মদ সোলাইমান, উপদেষ্টা সোহেল চৌধুরী, সাধারণ সম্পাদক মাইন উদ্দিন মিলন, সাংগঠনিক সম্পাদক ও অর্থ বিষয়ক সম্পাদক(ভারপ্রাপ্ত) সাখাওয়াত সবুজ, সহ-সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সিনিয়র সদস্য (প্রবাসী) নেয়ামত উল্লাহ এবং সিনিয়র সদস্য (প্রবাসী) মোঃ সালামত।

মালেশিয়া থেকে মোঃ নাইমুল হাসান মজুমদার নাঈম রক্তবন্ধুকে জানান, পর্যায়ক্রমে বিভিন্ন মাদ্রাসায় আমাদের এই রক্তকমল ফাউন্ডেশনের রক্তকমলীয় ভালোবাসা ছড়িয়ে দেওয়ার কার্যক্রম চলমান থাকবে। এসময় তিনি বিত্তবান ও আগ্রহীদের তাদের সাথে যুক্ত হয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানান।


শেয়ার করুন:

Facebook Comments