ঠাকুরগাঁওয়ে রক্তের দালাল বিরোধী বিক্ষোভ সমাবেশ

শেয়ার করুন:

ঠাকুরগাঁওয়ে রক্ত ব্যবসায়ী দালাল চক্রকে আইনের আওতায় এনে শাস্তির দাবীতে বিক্ষোভ সমাবেশ

“রক্ত ব্যবসায়ী জেলে যাক, জনসাধারণ স্বস্তিতে থাক”
প্রতারণার মাধ্যমে ঠাকুরগাঁওয়ে রক্ত ব্যবসায়ী দালাল চক্র হাজার হাজার টাকা হাতিয়ে নেওয়ায় সাধারণ মানুষসহ স্বেচ্ছাসেবীরা বিভ্রান্তিতে পড়েছে। একটি দালাল চক্র প্রতিনিয়ত ঠাকুরগাঁও সদর হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে স্বেচ্ছায় রক্তদাতাদের ডেকে এনে রক্তদান করিয়ে নিচ্ছে। ডোনার চলে যাওয়ার পরে রোগীর মানুষের নিকট রক্তদাতা খুঁজে দেওয়ার কথা বলে, রক্তদাতাকে বকশিস, যাতায়াত ভাড়া দেয়া, খাওয়া খরচ ইত্যাদি বলে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে, এতে স্বেচ্ছায় রক্তদাতারা টাকা লেনদেনের বিষয় জানতেও পারছেন না।
রোগী সংকটময় অবস্থায় ওঁৎ পেতে থাকা দালাল চক্রের খপ্পরে পরে টাকা খোয়াচ্ছেন।
ঠাকুরগাঁওয়ে রক্তদাতা খোঁজার জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন নিজস্ব অর্থায়নে রক্তদানে উৎসাহিতকরণ কর্মসূচীর আয়োজন করে স্বেচ্ছায় রক্তদাতা খুঁজে বের করে থাকেন এবং জরুরী রক্তের প্রয়োজনে রক্তদাতাদের স্বেচ্ছায় রক্তদান করান। কিছু দালাল চক্র স্বেচ্ছায় রক্তদাতাদের নিকট রক্ত নিয়ে রোগীর মানুষের নিকট সুযোগ বুঝে ৩ হাজার থেকে ১০ হাজার টাকা মূল্যে রক্ত বিক্রি করছেন বলে অভিযোগ পাওয়া গিয়েছে। চক্রটি স্বেচ্ছাসেবী সেজে মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে অসাধু উপায়ে টাকা নিয়ে স্বেচ্ছাসেবী প্লাটফরর্মের সুনাম ক্ষুন্ন করছে।
গত ১১/১০/২০২১ইং তারিখে ঠাকুরগাঁও সদর উপজেলার ১০নং জামালপুর ইউপি. এর পারপূগী গ্রামের মোঃ তহিদুল ইসলাম(ভেটেরিনারী দোকানদার) তার বউয়ের সিজারের জন্য বি নেগেটিভ রক্তদাতা খুঁজছিলেন। রক্তদাতা না পেয়ে রক্ত ম্যানেজ নিয়ে কাজ করে ০১৩১৫২১৯০৯৯ (মোঃ আরিয়ান হোসেন মুন্না) নামে এই নাম্বারে যোগাযোগ করেন। বি নেগেটিভ রক্তের জন্য মুন্নাকে ফোন দিলে তহিদুলের নিকট ৪ হাজার দাবি করেন। ইতোমধ্যে মুন্না ও তহিদুলের কথোপকথন ফেইসবুকে ভাইরাল হয়েছে। মুন্না পদমপুর, ভাউলার হাট, ঠাকুরগাঁও সদর এর মোঃ ইউসুফ আলীর ছেলে।

এভাবে ক্রমশ রক্ত ব্যবসা চলতে থাকলে স্বেচ্ছাসেবী সংগঠন সহ স্বেচ্ছাসবীদের ওপর জনসাধারণ ভরসা হারিয়ে ফেলছেন এবং স্বেচ্ছায় রক্তদাতারা রক্তদানে অনীহা প্রকাশ করছেন।

বিক্ষোভ সমাবেশে মুন্না সহ দালাল চক্রটিকে খুঁজে বের করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থার দাবী জানানো হয়।

সমাবেশে মোঃ হৃদয় রানা, মোঃ উজ্জ্বল রহমান, মোঃ আতিকুর রহমান, মোঃ ফরিদুল ইসলাম, মোঃ রিপন হাসান, মোঃ তহিদুল ইসলাম, শ্রী রিংকু ও শ্রী টিংকু সহ ঠাকুরগাঁওয়ের অন্যান্য স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন:

Facebook Comments