ছেলের শিক্ষকের রক্তদান
Author: রক্তবন্ধু | 16 Jan 2022
পরিচয়টা বেশিদিনের না। বাড়ি আমার বগুড়ায়, চাকুরিসূত্রে জামগড়া (ফ্যান্টাসি কিংডম) এর দিকে থাকি।
সবেমাত্র ছেলেকে মাদ্রাসায় ভর্তি করিয়েছি। মনের ইচ্ছা ছেলেকে একজন আলেম বানাবো। তো সেক্ষেত্রে হুজুরের সাথে ছেলেকে ভর্তি করানোর ব্যাপারে একটু আধটু কথা বলার পরে আস্তে আস্তে ওনার সাথে মোটামুটি একটা ভালো রিলেশন হয়ে যায়। উনি এখানে একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন।
একদিন বললাম যে, হুজুর আমি তো অসহায় রোগীদের রক্তের রিকোয়েস্ট এলে ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করি, তো আপনিও একদিন ডোনেট করেন ইনশাআল্লাহ।
হুজুর বলেন, “আমি তো কখনো রক্তদান করি নাই, তবে করবো ইনশাআল্লাহ।”

মাওলানা সাহেবের প্রথম রক্তদান
তারপর থেকে উনার লোকেশনে রোগী খোঁজার চেষ্টা করি অবশেষে রোগী পেয়েও যাই এবং উনাকে নক করার সাথে সাথেই ডোনেট করতে রাজি হয়ে যান। তিনি একজন ইসলামি সংগীত শিল্পীও। ছেলের নুরানি বিভাগে ক্লাস নেন।
আচ্ছা, রক্তদাতার নাম পরিচয়ই তো দেয়া হলো না! উনার নাম মাওলানা মো. মিজানুর রহমান দিনাজপুরী। রক্তের গ্রুপ ও পজিটিভ। সাভারে একটি বেসরকারি ক্লিনিকে প্রথমবারের মতো রক্তদান করলেন। ইনশাআল্লাহ রক্তদানের সিলসিলা ধরে রাখবেন তিনি।

AB Motin Mollah
রক্তবন্ধু ভলন্টিয়ার্স টিম।
১৫ জানুয়ারি, ২০২২
অন্যান্য পোস্ট সমূহ
রক্তের রিজিক!
Author: রক্তবন্ধু | 11 Aug 2026
গতকাল ইতালি থেকে রক্তবন্ধুর what's app এ নক আসে। শরীয়তপুরে সেই প্রবাসী আল আমিন ভাইয়ের "বন্ধুর মায়ের জন্য" এমার্জেন্সি ভাবে AB+ রক্ত লাগবে। কোথাও...
বন্ধুর অনুপ্রেরণায় রক্তদানের শুরু
Author: রক্তবন্ধু | 05 Aug 2026
আমি ২০২১ সালে প্রথমবার রক্তদান করেছিলাম। প্রথম অভিজ্ঞতায় যেমন একটু ভয় ছিল, তেমনি ছিল অন্যরকম এক ভালো লাগা। বন্ধু Rubel এর অনুপ্রেরণাতেই সেই যাত্রার...
একজন রক্তদাতাকে আরেকজন রক্তদাতার রক্তদান
Author: রক্তবন্ধু | 21 Jul 2026
ঢাকায় এ পজিটিভ লাগলেই আমি সবার আগে Pearl Matthew কে কল দেই- সময় হয়ে গেলে সে কখনো না করে না। সেই পার্ল যখন হঠাৎ...
Facebook Comments