অপেক্ষা
Author: রক্তবন্ধু | 05 Sep 2020
অপেক্ষা
– নয়ন তানবীরুল বারী
বিষয়টি মুমূর্ষু রোগীর মতো কাতরাচ্ছে !
নহে এ ঘটনা হেনতেন
সকলে অসহায় যেন
সরকারি দলের হেভিওয়েট নেতার চুপসে গেছে বেলা
শতশত নেতাকর্মী পাকিয়েছে জটলা
বিপদ নাকি আসে সদলবলে
তখন কিচ্ছুটি থাকেনা করার
সকল প্রয়াস ভেসে যায় জলে।
ডাক্তার ! ইঞ্জিনিয়ার ! সভানেত্রী !
এমনকি কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী
বিফলে যায় এ কেমন ধরিত্রী !
পতন অনিবার্য যখন
হঠাৎ তখন
একদা হয়তো কোন ভাল কাজের ফলে
দেখা মিলে তাঁর । সৌভাগ্য অপার!
তিনি আসবেন !
সত্যি আসবেন !
কখন আসবেন !
সত্যি আসবেন!
কি যে বলেন ?
আমার বিশ্বাস হচ্ছে না !
আমাকে ছুঁয়ে বলো ! প্লিজ
আহা ! বলছি তো !
তুমি চিন্তা করো না !
সবাইকে বলো
মুনাজাত করো
আরেকটু ধৈর্য ধরো।
তুমি ভেঙে পড়োনা আরো!
বাহিরে গুঞ্জন ছড়িয়ে গেলো
মিলাদের গোলাপজলের মতো
তিনি আসছেন ! এবার আসছেন !
খোদার কসম বলে
পথ পেলাম এবার তাহলে !
তিনি আসছেন আর যত
জনারণ্য সরে গিয়ে রাস্তা হয়ে যাচ্ছে
সড়কের দুপাশে ছড়ানো বৃক্ষের মতো
পাঞ্জাবি পড়ে যে প্রতাপশালী নেতা
সদর্পে নির্দেশ দিতো
সেই এগিয়ে এলো
পথের অসহায় মানুষের মতো !
যেন ঈদের টিকেট !
যেন পূজোর ছুটি !
তারপর উৎসব যাত্রা !
তারপর
প্রয়োজনীয় জায়গায় বার্তা পৌঁছে গেল
সকলে ফিরে পেল প্রাণ !
মুক্ত হলে সকলে
নিকটাত্মীয়রা
এগিয়ে এলেন দলেদলে
জিজ্ঞেস করলেন “কোথায় সেই ত্রাতা?”
আমাদের রোগীর “রক্তদাতা”
অন্যান্য পোস্ট সমূহ
রক্ত কেন ডাস্টবিনে ?
Author: রক্তবন্ধু | 20 Oct 2021
রক্ত কেন ডাস্টবিনে? - হাসিব মুমূর্ষু রোগীকে রক্তদানে এগিয়ে আসবো সকলে, স্বেচ্ছায় করবো রক্তদান, পরে দেখবো ডাষ্টবিনে! ৯ মাস বসে বসে নাম করবো ঠিক,...
কবিতাঃ আমরা রক্তবন্ধু
Author: রক্তবন্ধু | 01 Aug 2021
আমরা রক্তবন্ধু নয়ন তানবীরুল বারী রক্তবন্ধু আমরা সবাই আমাদের কোন ভেদাভেদ নাই বেড়ে গেছে যখন দূরত্ব টুটে গেছে সকল বন্ধুত্ব অবিশ্বাসের ঘুনে হচ্ছি নষ্ট...
এ কেমন মানসিকতা?
Author: রক্তবন্ধু | 04 Nov 2020
এ কেমন মানসিকতা? - ওমর ফারুক যখন তোমার আপন কেউ হচ্ছে রক্তভোগী তখন তুমি খোঁজো তাদের যারা স্বেচ্ছাসেবী তোমাকে যখন বলা হয় -রোগীর রক্ত...
Facebook Comments