মোট রক্তবন্ধু
থ্যালাসেমিয়া রোগী
কার্ড ডাউনলোড
রক্তবন্ধু কোন একক সংগঠন নয়, বরং রক্তদাতাদের একটি প্লাটফর্ম। সকল ব্যক্তির, সংগঠনের সুবিধার জন্যই। যাঁরা রক্তদেন তাঁদেরকে এবং রক্তদান সম্পর্কিত বিভিন্ন সংগঠনগুলোকে এক প্লাটফর্মে নিয়ে এসে রক্ত দেওয়া-পাওয়ার কাজটা সহজ করাই এর উদ্দেশ্য। আপনিও রক্তদাতা হলে রক্তবন্ধু website এ রেজিস্ট্রেশন করুন।
"যদি করি নিয়মিত রক্তদান। রক্তের অভাবে ঝরবেনা একটিও প্রান। আসুন আমরা নিয়মিত রক্তদান করি ও অনেকে রক্ত দানে উৎসাহিত করি। একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাধন।"
"রক্তবন্ধু সত্যিই একটি অসাধারণ সাইট। কয়েক বছর আগে যখন প্রথম রেজিষ্ট্রেশন করি প্রোফাইল আপডেট করতে পারতাম না, সময় হওয়ার আগেই প্রচুর কল আসতো, খুব বিরক্ত লাগতো। কিন্তু যখন আপডেট করতে শিখেছি তারপর থেকে আমি নিয়মিত রক্ত দান করি এই অ্যাপসের মাধ্যমে। আলহামদুলিল্লাহ অনেক ভাল লাগে।"
"রক্তবন্ধু একটি চমৎকার প্ল্যাটফর্ম, যা স্বেচ্ছায় রক্তদাতা ও রক্ত গ্রহণকারীদের মধ্যে যোগাযোগ সহজ করে। এই ওয়েবসাইটটি রক্তদান সম্পর্কিত তথ্য সঠিকভাবে রাখে এবং এটি ব্যবহারকারীদের জন্য একটি সুবিধাজনক প্ল্যাটফর্ম যেখানে রক্তদাতারা তাদের রক্তদানের তারিখ আপডেট করতে পারেন এবং সহজেই রক্তদাতা খুঁজে পেতে পারেন। এছাড়া, এটি রক্তদানের পরবর্তীতে ঝামেলা কমানোর মাধ্যমে সবার জন্য একটি নিরাপদ এবং কার্যকরী উপায় প্রদান করে। এমন একটি প্ল্যাটফর্মে অংশগ্রহণ করা খুবই উৎসাহজনক। RoktoBondhu is an excellent platform that makes it easier for voluntary blood donors and recipients to connect. The website efficiently maintains blood donation records and provides a convenient space for users to update their donation dates and easily find blood donors. Additionally, it minimizes the hassle post-donation, offering a secure and effective solution for everyone. Being part of such a platform is truly encouraging."
"আমার দেখা সবচেয়ে সাজানো গোছানো সুন্দর একটা প্লাটফর্ম/পরিবার ❝রক্তবন্ধু ❞যেখানে নেই কোন ভেদাভেদ সব শ্রেণী পেশার মানুষ এই সংগঠন সাথে আছে। সব থেকে সুন্দর লাগে সাংগঠনিকভাবে কোন পদ পদবি নেই সবাই একই সুতোই বাঁধা রক্তবন্ধু রক্তের সম্পর্ক গড়ে তুলে। রক্তবন্ধু'র সাথে আছি থাকব সম সময় ইনশাআল্লাহ। এমন একটা সুন্দর প্লাটফর্ম তৈরী করার জন্য রক্তবন্ধুর সাথে সংযুক্ত সবাইকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই♥️"
"⚠ রক্তের জন্য ফোন পেলে অবশ্যই রোগীর লোকের সাথে সাক্ষাতে কথা বলে নিয়ে, রোগীর ব্যাপারে বিস্তারিত জেনে, নিশ্চিত হয়ে রক্ত উপহার দিন। প্রয়োজনে রোগী দেখে তারপর রক্তদান করবেন। তাদের সুস্পষ্ট করে বলে জানিয়ে দিন যে, আপনি স্বেচ্ছায় এবং সম্পূর্ণ বিনামূল্যে রক্তদান করছেন। কোন প্রতারক বা দালাল রক্ত ম্যানেজ করে দেওয়ার কথা বলে কোনরুপ আর্থিক লেনদেন এর চাহিদা করেছে কি না জেনে নিন। কোন দালাল যেন আপনাকে ম্যানেজ করে দেওয়ার নাম করে অর্থাৎ আপনার নাম ভাঙ্গিয়ে এমনকি ভবিষ্যতেও রোগীর লোকের কাছে ধার চেয়ে ধোঁকা দিয়ে টাকা পয়সা নিতে না পারে। এতটুকু সতর্কতা রক্তদাতার নিজের থাকা উচিৎ।"
"নাম্বার কেমন করে চেঞ্জ করবো"
"সর্বশেষ রক্তদান করেছি জুলাইতে কিন্তু আপডেট করতে পারছিনা।।"
"মানবতার জন্য নিজেকে নিয়োজিত করার চেষ্টা করবো নিজের জন্য সয়"
"আমার এই আইডি টি ডিএক্টিভেট করতে ইচ্ছুক। আমার নুরনবী শাহ্ নামে অন্য একটি আইডি এক্টিভ আছে।"
"রক্তবন্ধু সংগঠন একটি মৌলিক সমাজ সেবা সংগঠন, যা রক্ত দানের মাধ্যমে মানুষের জীবন বাঁচাতে সাহায্য করে। এই সংগঠন সমাজের স্বাস্থ্য ও সান্নিধ্য সুরক্ষিত রাখার জন্য একটি মৌলিক ভূমিকা পালন করে, সমাজে রক্তদানের মাধ্যমে জীবনকে উন্নত করে। রক্তবন্ধু সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে রক্ত দাতাদের সমর্থন ও সচেতনতা বাড়ানোর জন্য, আপাতকালীন রক্ত সরবরাহে সাহায্য করে, রক্তদাতাদের সমাচার ও সুচনা প্রদান করে। আমার মতামত হল, রক্তবন্ধু সংগঠন দ্বারা কাজ করা একটি উদাহরণীয় সামাজিক কর্ম, এবং আমরা সবাই এই সংগঠনে সহানুভূতি এবং সহযোগিতা দেওয়া উচিত মনে করি। রক্ত দিয়ে আমরা অন্যের জীবন বাঁচাতে পারি, এবং এই সংগঠন সেই সমস্যাগুলির সমাধানে সাহায্য করে।"
"এটি মানবতার এক অসাধারণ উদ্যোগ। মানুষের জীবন বাঁচাতে সবচেয়ে মূল্যবান জিনিস হলো রক্ত, আর রক্তবন্ধু সেই মহৎ কাজটিকেই সহজ ও সবার কাছে পৌঁছে দিচ্ছে। এখানে কেউ নিজের স্বার্থে নয়, অন্যের জীবন বাঁচানোর উদ্দেশ্যে এগিয়ে আসে, যা প্রকৃত মানবতার নিদর্শন। রক্তদান শুধু একটি দান নয়, এটি একধরনের দায়িত্ব ও ভালোবাসার প্রকাশ। আজ আমি যদি কারও প্রয়োজনে রক্ত দিই, কাল হয়তো আমার বা আমার প্রিয়জনের জীবনও কেউ বাঁচাবে। এই পারস্পরিক সহযোগিতাই আমাদের সমাজকে আরও সুন্দর ও শক্তিশালী করে তোলে। তাই আমি মনে করি, রক্তবন্ধুর মতো সংগঠন আমাদের সবার জন্য অনুপ্রেরণা। আমরা যদি সবাই রক্তদানে এগিয়ে আসি, তবে অসংখ্য প্রাণ বাঁচবে এবং মানবতার জয় হবে। রক্তবন্ধু মানে শুধু রক্তদান নয়, বরং এটি হলো জীবনের বন্ধুত্ব, ভালোবাসা আর আশার প্রতীক।"
"রক্তবন্ধু খুবই ভালো একটা আধুনিক প্ল্যাটফর্ম মনে হয় আমার কাছে,এখানে খুব সহজেই ডোনার পাওয়া যায়।"
ওয়েবসাইটে রেজিস্ট্রেশন থাকা রক্তদাতাকে উৎসাহের জন্য প্রোফাইলে রিভিউ/ অসংগতি পেলে রিপোর্ট দিয়ে সহায়তা করুন।
সতর্কবার্তা: রক্তদান একটি সম্পূর্ণ স্বেচ্ছাসেবী ও বিনামূল্যের সেবা। কিছু অসাধু ব্যক্তি বা দালাল চক্র রক্তদানের নামে যাতায়াত ভাড়া বা অগ্রীম টাকা দাবি করে প্রতারণার চেষ্টা করতে পারে। কেউ টাকার দাবি করলে কোনোভাবেই লেনদেন করবেন না। প্রতারণার শিকার হলে দ্রুত ওই প্রোফাইলটি "রিপোর্ট" করুন অথবা আমাদের এডমিনকে জানান। আপনার একটি সচেতন পদক্ষেপই পারে এই মহৎ কাজকে সুরক্ষিত রাখতে।
দ্রুত রক্তদাতা খুঁজে পেতে এবং রিকোয়েস্ট ম্যানেজ করতে আমাদের অফিসিয়াল অ্যাপটি ব্যবহার করুন।
এখনই ডাউনলোড করে ফেলুন আপনার কার্ডটি। এটি আপনার রক্তদানের পরিচায়ক হিসেবে কাজ করবে।